, || - ||

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া পশ্চিমপাড়া পুকুর থেকে রাশেদা খাতুন (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃুহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা দোড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।স্থানীয়রা জানায়, সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পানিতে ডুবে মারা গেছে নাকি কেউ হত্যা করে পানিতে ফেলেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।

Please follow and like us: