সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো  ডেস্কঃ- ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবু সাইদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে  উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মহেশপুর সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র আবু সাইদ বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় হাতে তার পেচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আবু সাইদের বড় ভাই আবদুর রহমান জানান, আবু সাইদ কলেজ থেকে এসে বাড়িতে একটি ছেড় বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হয়।
Please follow and like us: