হতদরিদ্র বিধবা শাহারুন বেগম করোনা ভাইরাসের কারনে খাদ্য সংকটে ছুটে যান ঝিনাইদহ পৌর ১নং ওয়ার্ডের কমিশনার জাহিদুল ইসলামের কাছে । কিন্তু ত্রাণের চাউলের পবিরর্বতে কিল ঘুষি দিয়ে তাকে আহত করে বাড়িতে পাঠান, ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর ১নং ওয়ার্ড পবহাটি গ্রামে। সরজমিনে গিয়ে দেখা যায়, কিল ঘুষির কারণে তার চোখের উপরখ রক্ত জমাট বেধে আছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিধবা শাহারুন জানান আমি শুধু এটুকুই বলেছিলাম যে, তোমাদের পাড়ার লোকে চাল পেয়ে গেছে! আমাদের আর দরকার নেই ! তাতেই তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দেয় এবং আমাকে কিল ঘুষি দিয়ে তাড়িয়ে দেয়।
Please follow and like us: