, || - ||

ঝিনাইদহে করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও নির্দিষ্ট সময়ের পর ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ঝিনাইদহে ৫২ জনকে ২৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার সংক্রমন রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করা ও নির্দেশ অমান্য করে দোকান খোলার অপরাধে ৫২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us: