স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা শ্রমিক দল। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। দুর্যোগপুর্ন আবহওয়া উপেক্ষা করে ব্যানার নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে এক প্রতিবাদ সমাবেশ শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এড এস এম মশিউর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা আকতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, আশরাফুল ইসলাম পিন্টু, আসিফ ইকবাল মাখন, টোকন জোয়ারদার, আবু সাইদ, কাজল মিয়া ও ঠান্ডু প্রমুখ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করেন।
, || - ||
ঝিনাইদহে খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্রমিকদলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: