, || - ||

ঝিনাইদহে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
মাপে কম দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা । ঝিনাইদহের কালী গঞ্জে গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অপরাধে মোবাইল কোর্টে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন শহরের আয়েশা ফিলিং স্টেশন ও এলকে প্রমানিক স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালক জাকির হোসেন জানান, শুনেছি উক্ত দুই ফিলিং স্টেশনদীর্ঘদিন ধরে গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেয়। আজ শরোজ মিনে ঘটনার সত্যতা যাচায় করে এবং মোবাইল কোর্টের মাধ্যেমে তাদেরকে এই জরিমানা করা হয়। ওজন ও পরিমান মানদন্ড আইন-২০১৮ লংঘন করায় আয়েশা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং এলকে প্রমানিক স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব পাম্প দীর্ঘদিন ধরে গ্রাহকদের পেট্রোল ও ডিজেল কম দিয়ে আসছিল। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us: