, || - ||

ঝিনাইদহে বাম জোট এর মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্য পণ্যের মূল্য কমানো, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঈদ এর আগে সকল শ্রমিক কর্মচারীর বেতন- বোনাস পরিশোধ করা, গ্রাম শহরের মজীবী মানুষকে আর্মি রেটে রেশন দেওয়া সহ নানা দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১ টার সময় সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে পায়রা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড মোফাজ্জল হোসেন মন্জু , বাসদ , ঝিনাইদহ জেলা সমন্বয়ক এড, আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, ওয়ার্কার্স পার্টি ( মার্ক্সবাদী) ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক কমরেড শাহেদুল এনাম পল্লব, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদ এর সভাপতি আবু তোয়াব অপু সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা সভাপতি শারমিন সুলতানা প্রমুখ। এছাড়াও উক্ত কর্মসূচিতে দলের সকল নেতা কর্মী, শিক্ষক, ছাত্র, পথচারী, সাংবাদিক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহণ করেন।

Please follow and like us: