ঝিনাইদহ মাটি ভর্তি ট্রাক্টরে দাপটে অতিষ্ঠ জনজীবন ঝিনাইদহ উপজেলার চাঁদপুর ইউনিয়নের ক্যানাল মাঠে থেকে ফসলি জমির থেকে মাটি কেটে ট্রাক্টর গাড়ি দিয়ে দেদারছে বিক্রি করছে ইটভাটা সহ বিভিন্ন জায়গাতে। ফলে নষ্ট হচ্ছে ঝিনাইদহ-হরিণাকুন্ডু পাকা সড়ক। ভোগান্তিতে পড়েছেন স্কুলে আসা শত-শত কোমলমতি ছাত্র-ছাত্রী এবং পথচারীরা। অতিষ্ঠ হয়ে পড়েছেন জনজীবন। ভুক্তভোগিরা স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা। দিন-রাত মাটি ভর্তি ট্রাক্টর চলায় বিপাকে পড়েছে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শত-শত শিক্ষাথীরা। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, জিহাদ, ইমরান, শামিমা, নাসরিন, মমতা, তৌহিদ, আকরাম, সুমন, হাসান, আমেনা, রিনা, আসমা খাতুনসহ একাধীক ছাত্রী জানান, বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কে মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারনে স্কুলে আসা-যাওয়ার খুবই কষ্টকর। ট্রাক্টর যখন আসে আমরা সড়কের নিচে দাড়াতে হয়। ট্রাক্টর যাওয়ার পর আবার সড়কে উঠে স্কুলের দিকে রওনা হই। নামাজ আদায় করা এবং থাকা খাওয়ার খুবই অসুবিদে হচ্ছে। খাবার যতই ঢেকে রাখি ধুলো গিয়ে খাবার নষ্ট হয়ে যায় তাই বাধ্য হয়েই আজ আমরা মানববন্ধন করতে সকল ছাত্র-ছাত্রী এখানে একত্রিত হয়েছি। নাম না প্রকাশ করার শর্তে একাধীক স্থানীয় ব্যক্তিরা জানান, ভুমি অফিস এবং স্থানীয় নেতাদের সাথে আতাত করেই দিনরাত ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন । একাধীক দোকানদার ও রাস্তার প¦ার্শের বাড়ির কয়েকজন নারী বলেন, মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারনে বাড়িতে বসবাস করাই দায় হয়ে পরেছে। কার কাছে আমরা বিচার দিবো।
, || - ||
ঝিনাইদহে মাটি ভর্তি ট্রাক্টরের দাপটে অতিষ্ঠ জনজীবন ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।
Please follow and like us: