ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলো চিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রবকে ব্যবহার করা হচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারা বাহিকতায় অদ্য ০১ আগষ্ট ২০১৯ ইং তারিখ আনুমানিক ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদে র ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতি রিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে যশোর জেলার চৌগাছা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে যশোর জেলার চৌগাছা থানাধীন ছোটবর্ণি গ্রামের ফজের মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক
ব্যবসায়ী সোহেল মিয়া (২৬), পিতা-মৃত ওমর আলী সিকদার, সাং-ছোট বর্নি, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ৭৭৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে এবং ১২.০০ ঘটিকার সময় একই থানাধীন পুড়াপাড়া গ্রামের জনৈক মোঃ শহিদুল ইসলাম এর দক্ষিণ মুখী একতলা পাকা বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃশহিদুল ইসলাম (৫৫), পিতা-মৃত ওমর আলী, ২। মোঃ ফিরোজ মিয়া (২৩), পিতা-মোঃ মনির হোসেন, উভয় সাং-পুড়াপাড়া (খালপাড়া), থানা-চৌগাছা, জেলা-যশোর দ্বয়কে ৫৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরর্বতীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য
নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার এবং ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-ই(২) ধারায় পৃথক পৃথক মামলা করা হয়।
, || - ||
ঝিনাইদহে র্যাবের অভিযানে ৭৭৫ পিস ইয়াবা এবং ৫৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: