, || - ||

ঝিনাইদহে ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চাররাস্তাসহ ঐ এলাকার সড়ক অবরোধ করেন এবং অবস্থা ও ব্লকেট কর্মসূচি পালন করে। এসময় ১৩ সালের হাতিয়ার গর্জে ওঠো আরেক বার শ্লোগান দিতে থাকে তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েন দুর্ভোগে।  শিক্ষার্থীরা বলেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। তারা প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি করেন। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। তারা জানান, আমাদের ১০ম গ্রেডের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। অকারিগরি ক্রাফট এর রায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও কারিগরি আন্দোলন বাংলাদেশ এর ছয় দফা দাবি করেন। আন্দোলন অবস্থানরত ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ উসমান বলেন, ১০ম গ্রেডের শিক্ষার মান কেন নেই? আমাদের দাবি মানতে হবে। মামা থাকলে চাকরি কেন ? ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ বারফি বলে, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Please follow and like us: