জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃঝিনাইদহ রোড টান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচা লক সদা হাস্যজ্জল ব্যক্তি বিলাস সরকার আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হৃদয ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছল। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। ঝিনাইদহ বিআরটিএর কর্মচারী বাবুল হোসেন খবরের সত্যতা নিশ্চত করে জানান, বেশ কয়েক দিন ধরে বিলাস সরকারের শরীর অসুস্থ ছিল। মঙ্গলবার রাতে তিনি ঝিনাইদহের সমতা ক্লিনিকে চিকিৎসকের কাছে যাওয়া উদ্দেশ্যে বের হন। রাস্তার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী তাকে মৃত ঘোষনা করেন। জানা গেছে বিলাস সরকারের হর্টে রিং লাগানো ছিল। ঝিনাইদহ সদর হাসপাতা লের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাইম সিদ্দিকী জানান, বিলাস সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আগেই মারা গিয়েছিলেন। বুধবার ফরিদপুর তার নিজের গ্রামে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
, || - ||
ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক সদা হাস্যজ্জল ব্যক্তি বিলাস সরকারের মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: