করোনার কারণে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা পড়েছেন বিপাকে।এই হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারিপাড়ার উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহরের ব্যাপারিপাড়া, হাটের রাস্তার পাশে বসবাসরত সকল বাড়ি এবং বিভিন্ন এলাকার হতদরিদ্র রিক্সা চালক, দিনমজুরদের মাাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন, আওয়ামী লীগ নেতা আনু মন্টু মন্ডল, আহাদুর রহমান খোকন, সাইম, আলাউদ্দীন, লুইছ, মাসুম, প্লাবন, সুমন মাস্টার প্রমূখ।
Please follow and like us: