, || - ||

ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউপির মির্জাপুর হাটখোলা নামক স্থানে বজ্রপাতে নির্মল কুমার শর্মার মৃত্যু হয়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বাথানগাছী মিস্ত্রি পাড়ার মদন কর্মকারের ছেলে কাঠ ব্যবসায়ী নির্মল কুমার শর্মা মির্জাপুর হাটখোলা নামকস্থানে একটি বট গাছের নিচে বসে প্রকৃতির কাজ সারছিলেন। এমন সময় সেই বট গাছে বজ্রপাত সংঘটিত হয় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বর্জপাতে নিহত কাঠ ব্যবসায়ী নির্মল কুমার শর্মার মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।

Please follow and like us: