স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ
ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গত ১০ মাসে সাড়ে ৬ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে। মটরসাইকেল রেজিষ্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এই রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে সবচে বেশি রাজস্ব আয় হয়েছে রেজিষ্ট্রেশন থেকে। দপ্তরটি ৫ হাজার ২৩৬টি যানবহনের রেজিষ্ট্রেশন থেকে ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা, ট্যাক্স টোকেন থেকে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ও মালিকানা বদলী থেকে ৯৯ লাখ ৬৬ হাজার টাকা আয় করেছে। ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার তথ্য নিশ্চিত করে জানান, ভ্যাট বা ট্যাক্সসহ হিসাব করলে রাজস্ব আয়ের পরিমান ৫০ কোটি ছাড়িয়ে যাবে। তিনি বলেন, এই টাকা শুধু যানবাহন রেজিষ্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এসেছে। তিনি আরো বলেন, আমরা সেবা দিতে সবাই কাজ করছি। কেও হয়রানী হোক সেটা চাই না। তাই সময়ের বাইরেও আমরা কাজ করছি।
শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র ১০ মাসে সাড়ে ৬ কোটি টাকার বেশি রাজস্ব আয়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: