মিজানুর রহমান সুমন:- বরগুনার বামনা উপজেলা সাব পোষ্ট অফিসটির কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ন ভবনে। যেকোন মুহুর্তে ভবনটির ছাঁদ ধসে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
গতকাল রবিবার সকালে ভবনটির গেটের সামনের পলেস্তরা ধসে পরে আ. রব আকন নামে একজন মেইল পিয়ন গুরুত আহত হয়। আহত ওই কর্মচারীকে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠায়।
গতকাল বরিবার সকালে সরেজমিনে পোষ্ট অফিসটি ঘুরে দেখা গেছে অফিসটির দেয়ালে বড়বড় ফাঁটল। ছাদের কোন কোন স্থানে পলেস্তরা খসে রড ও খোয়া বেড় হয়ে গেছে। পোষ্ট মাষ্টারের জন্য বরাদ্ধকৃত বাসভবনটির অবস্থাও বেশ নাজুক। বসভবনটি বর্তমানে বসবাসের অনুপযোগী। এছারা উপজেলার সাব পোষ্ট অফিসটির সীমানা প্রাচীর ভেঙ্গে সেটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে চুরি ডাকাতি সহ বড় কোন দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
জানাগেছে, ১৯৯৯ সালের শেষের দিকে বামনা পোষ্ট অফিসটির পুরাতন ভবন সংলগ্ন একটি নতুন আধুনিক ভবন নির্মান করে। ভবনটির নির্মান সামগ্রী নিম্নমানের হওয়ায় মাত্র ১৫ বছরের আগেই সেটিতে ফাঁটল ও ছাদের পলেস্তরা ধসের ঘটনা ঘটেছে।
এব্যপারে বামনা উপজেলা সাব পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার আবদুস ছত্তার জানান, অফিসের পুরাতন ও নতুন দুটো ভবনই বর্তমানে ঝুঁকিপূর্ন। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে একাধীকবার আবেদন করলেও কোন কাজ হচ্ছে না।
বরগুনা জেলা পোষ্ট মাষ্টার কামরুল ইসলাম জানান, ভবনটি ধসে মেইল পিয়ন আহত হওয়ার ঘটনার সংবাদ আমরা পেয়েছি। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ভবন দুটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষকে একাধীকবার জানানো হয়েছে।
ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো. কবীর আহম্মেদ বলেন, ভবনের পলেস্তরা ধসে মেইল পিয়ন আহত হওয়ার বিষয়টি আসলেই দুখজনক। আমি পোষ্ট অফিসের ইন্সেপেক্টরের মাধ্যমে ভবনটির বিষয়ে রিপোর্ট সংগ্রহ করে অচীরেই প্রকৌশল দপ্তরে পাঠাবো।
শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঝুঁকিপূর্ন ভবনে চলছে পোষ্ট অফিসের কর্যক্রম পলেস্তরা ধসে মেইল পিয়ন আহত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: