, || - ||

টঙ্গীতে নির্মাণ শ্রমিকের মৃত‌্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকায় নির্মাণাধীন বাড়ির প্লাস্টারের কাজ করতে গিয়ে মাচা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ।

সোমবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।

নিহত কবির হোসেন (৩২)সুনামগঞ্জ জেলার মধ্যনগর গ্রামের মাছিমপুর চৌধুরী বাড়ির ফরিদ চৌধুরীর ছেলে। নিহত কবির স্ত্রী রুপালী ও দুই ছেলে সন্তানকে নিয়ে খরতৈল নিলা সরকারের ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করতেন ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শাহ আলম জানান, কবির সকাল থেকে খরতৈল এলাকার শাহজাহানের নির্মাণাধীন দুইতলা বাড়ির দেয়ালের প্লাস্টারের কাজ করছিলেন। দুপুরে হঠাৎ তিনি মাচা থেকে পা ফসকে পাশের পাকা রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথাসহ দেহের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গুটিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Please follow and like us: