, || - ||

টঙ্গীতে বিদ্যুতের টাওয়ার ভেঙ্গে ২ শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের টাওয়ার স্থানান্তরের সময় ঘটনাস্থলে একজন ও ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ব্যাক্তি সাইফুল (২৬) ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহাগ সরকার (২৫), ও সুমন (৪৫)। তারা সকলেই জামালপুর সদর উপজেলার ব্রাম্মনপাড়া এলাকার বাসিন্দা। তারা মেসার্স নেটওয়ার্ক ঠিকাদারী কোম্পানীর শ্রমিক।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সজল হোসেন জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বেল্ট পরিহিত অবস্থায় স্টীলের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে দু’জন শ্রমিক কাজ করছিল। এসময় হঠাৎ করে টাওয়ারটি গোঁড়া থেকে বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে শ্রমিক সোহাগ সরকার টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত হন। অপর দুইজনকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান। মেসার্স নেটওয়ার্ক কোম্পানীর ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ার অপসারণের কাজ করা হচ্ছিল।

নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us: