টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ি।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১:৩০ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ১১ টার দিকে ৯৯৯ নাইন থেকে ফোন কলের মাধ্যমে জানতে পারেন এলেঙ্গা লৌহজং নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জনতা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ মরাদেহের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক নিরস্ত্র মনিরুল ইসলাম জানান, ৩-৪ দিন আগেকার মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য টাঙ্গাইল
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।
Please follow and like us: