শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল-০৭ (মির্জাপুুর) নৌকার মাঝি একাব্বর হোসেন এমপি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। কেন্দ্রিয় নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি। রোববার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
তিন তিন বারের এমপি মোঃ একাব্বর হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে মির্জাপুরের নানা শ্রেণির মানুষ অভিনন্দন জানিয়েছেন।
টাঙ্গাইল- ০৭ (মির্জাপুর) আসনে আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন দলীয় মনোনয়নের চিঠির পেয়েছে বলে জানান উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার প্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন আবু রায়হান সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোতালেব মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল শাফি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল কাদের লাবন, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, উপজেলা যুবলীগের সদস্য শেখ মাহমুদ লাজলু, মোঃ রিপন মিয়া, মোঃ হাসানাত, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সিয়ামসহ নেতাকর্মীরা।

Please follow and like us: