এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: বহুমুখী প্রতিভার অধিকারী নির্মাতা আনোয়ার শিকদার। তবে সিনেমা পাড়ায় তিনি টিটন মামা নামেই পরিচিত। টিটন সম্প্রতি শেষ করেছেন রকিবুল আলম রকিব পরিচালিত ‘তুই আমার জান’ ছবির গানের রেকর্ডিং। পল্লী মালেকের কথায় ফোক রোমান্টিক গানে কন্ঠ দিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী রিংকু ও শাহনাজ বেলি। সম্প্রতি রাজধানীর মগবাজরের একটি স্টুডিওতে হয়ে গেল‘বন্ধু তুমি’ শীর্ষক গানের রেকর্ডিং।
গানটি প্রসঙ্গে রিংকু বলেন, ‘টিটন মামা গুনী একজন সংগীত পরিচালক। তার দ্বৈত গানে প্রথমবার কন্ঠ দিলাম। সে সব সময় ভিন্ন ধারার গানের জন্য ডাকেন। গানের কথা গুলো ভালো লেগেছে। আশা করি সবাই পছন্দ করবেন।
শাহনাজ বেলি বলেন, ‘মামার সাথে প্রথমবার কাজ করলাম। খুবই যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আশা রাখছি আপনাদেরও গানটি ভালো লাগবে।
Please follow and like us: