রংপুরের কাউনিয়া উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সোহরাব হোসেন চাঁদ (৫৫) নামে এক জেলা পরিষদ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের উপজেলার বৈড়ালির ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলযোগে রংপুরের দিকে যাচ্ছিলেন জেলা পরিষদ সদস্য ও বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ। এসময় উপজেলার মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলা পরিষদ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃজাফর আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বুঝে নেওয়ার প্রক্রিয়া চলছে
Please follow and like us: