গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় মিনারা খাতুন(৫২) নামে এক নারীর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান,সকালে ওই নারী মাইজপাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অসাবধানতা বশত তিনি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শ্রীপুর রেলস্টেশনের কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে ।
Please follow and like us: