, || - ||

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর !

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন ডেস্কঃ- মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত স্বামী-স্ত্রী হলেন- পার্বতীপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোকছেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সহুরা বেগম (৩০)।

সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।

পার্বতীপুর-সৈয়দপুর সড়কে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানায় মামলা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি এমদাদুল।

Please follow and like us: