গৌতন চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও জেলায় নবাগত জেলা প্রশাসকের সাথে ঠাকুরগাঁও জেলার গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক ডক্টর কে, এম, কামরুজ্জামান সেলিমের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর জামান মিঠু ,সাবেক সভাপতি আখতার হোসেন রাজা, আবু তোরাব মানিক, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সংগ্রামী বাংলার সম্পাদক আবদুল লতিফ, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান রুবায়েত, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথি দাস, রোড প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, ঠাকুরগাঁও। সাবেক সহ – সভাপতি শাহীন ফেরদৌস,সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন, চ্যানেল
টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাতেমা তু সোগুরা ,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট,ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম শাহ,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন নুর কুতুবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঠাকুরগাঁও। এ সময় গণমাধ্যম কর্মীরা ঠাকুরগাঁও জেলার সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় নবাগত জেলা প্রশাসক জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং জেলার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Please follow and like us: