, || - ||

ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের জাঠিভাঙ্গা বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা জানানো হয়েছে বিজয় দিবসের প্রথম প্রহরে।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বধ্যভূমির শহীদ বেদীতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Please follow and like us: