বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে এক বাংলাদেশীকেধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

হাসান বাপ্পি ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী
উপজেলার রত্নাই সীমান্ত থেকে মোহাম্মদ হানিফ (৩৬) নামের এক বাংলাদেশী যুবক কে ধরে নিয়ে গেছে বিএসএফ । হানিফ ওই উপজেলার

রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে বলে জানাযায়।স্থানীয় (আমজানখোর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা

জানান, শুক্রবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের
জোওয়ানরা তাকে আটক করে নিয়ে যায়।
তবে অপর একটি সুত্র জানায়, বিএসএফের হাতে আটক হানিফ ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে ।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম সাফিউন নবী বলেন চোরাকারবারি করতে গিয়ে ওই যুবক
বিএসএফের হাতে আটক হন। উল্লেখ্য গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল কে বিএসএফ আটক করে নিয়ে যায়।তবে তাকে ফিরিয়ে দেয়নি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ।

Please follow and like us: