ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের তেওয়ারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ১ম অধিবেশনে শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর চন্দ্র শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
এসময় অন্যদের মধ্যে, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, সা: সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন পরিচালনা করেন শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহার আলী।
দ্বিতীয় অধিবেশনে শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এ অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
সাধারণ সম্পাদক মো: আখতার ও সভাপতি-জীবন ঘোষ
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন। গোপন ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি নির্বাচিত হন জীবন ঘোষ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: আখতার। নির্বাচিত সভাপতি-সা: সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
ভোটে সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।