মোঃজহরুল ইসলাম(জীবন) হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী’র আগমন বার্তায় সারাদেশের মতো শঙ্কায় আছে ঠাকুরগাঁওয়ের হরিপুর বাসী। দিনভর প্রচণ্ড গরম শেষে ভোররাত থেকে ঠাণ্ডা বাতাস, সকালে ঝড়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে কালো মেঘ এতে স্বস্তির পরিবর্তে বেড়েছে ঘুর্নিঝড় ফণীর তাণ্ডবভীতি।৩মে (শুক্রবার) ভোররাত থেকে বইছে ঠাণ্ডা বাতাস, সকালে ঝড়েছে গুড়ি গুড়ি বৃষ্টি ফলে সকাল থেকে কর্মক্ষেত্রে বের হতে চাচ্চছেন না অনেকেই।সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর লক্ষণ শুরুর সেই বিপদ সংকেত ঘোষণার পর থেকে সারাদেশের মতো ঠাকুরগাঁওেয়র হরিপুর উপজেলার মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, হঠাৎ করে ভোররাত থেকে ঠান্ডা বাতাস শুরু হইলে বলতে থাকি আল্লাই জানেন এবার কী হয়। বিশেষ করে সমদ্রের আসে পাসের বসবাসকারীদের কি হবে । পত্র-পত্রিকায় ও টেলিভিশনে শুনতেছি ঘূর্ণিঝড় ফণী অনেক শক্তিশালী। যদি এই ঘুর্নিঝড় আমাদের অন্ঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি হবে।আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য মতে শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে কেনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’। পাশাপাশি দেশবাসীকে সতর্ক এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সজাগ থাকতে বলা হয়েছে।
বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বইছে ঠাণ্ডা বাতাস, সকালে ঝড়েছে গুড়ি গুড়ি বৃষ্টি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: