এন্টুনি ডেভিড নীল -শুক্রবার (১১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জেলা শিশু একাডেমি কার্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি ঠাকুরগাঁওয়ের আয়োজনে ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, জেলা মহিলালীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, বাল্য বিয়ে রোধ, মেয়েদের শিক্ষা-দক্ষতা ও চাকুরীর সম্ভাবনা উন্নয়নে সরকারকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক মেয়ে শিশু অংশ নেয়। শেষে জেলা শিশু একাডেমি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেয় কন্যা শিশুরা।
, || - ||
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: