বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ইফতার মাহফিল বিশিষ্টজনদের মিলন মেলায় পরিণত হয়েছে। এতে জেলার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাবেক ছাত্রনেতা, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

‘ত্যাগের মহিমা প্রজ্বলিত হোক অন্তরে’ এই স্লোগান সামনে রেখে বুধবার বিকেলে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র প্রধান কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম), ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামিউন নবী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী সহ বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাবেক ছাত্রনেতা, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, বিগত ৩০ বছর ধরে ইএসডিও ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। ইফতার মাহফিলে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রতিনিধি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি , মাওলানা,ব্যবসায়ী, সাংবাদিক, পিকেএসএফ এর প্রতিনিধি সহ সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। আল্লাহর কাছে আমরা শুকুরিয়া আদায় করি এ মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি। এতে করে ইএসডিও চত্বর মিলন মেলায় পরিণত হয়েছে।

তিনি বলেন, আল্লাহ অশেষ রহমতে কিছুদিন আগে ভয়াবহ ঘুর্ণিঝড় ফনীর হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ একটি সত্যিকারের সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে আমরা এই দোয়া করি।

ইএসডিও’র এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করি এবং আল্লাহ আমাদের সকলকে ভালো রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

ইফতার মাহফিলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান বলেন, মুমিন জীন্দেগীর জন্য পরম সওগাত নিয়ে মাহে রমযান আমাদের সামনে হাজির।

প্রতিবছরে একবার মুমিনের জীবনে মাহে রমজানের আগমন ঘটে আত্মশুদ্ধি, সংযম, সাধনা, সাম্য, সহানুভূতি ও আল্লাহর ভীতির উদাত্ত আহবান নিয়ে। বিশ্ব মুসলিম উম্মাহর জন্য অফুরন্ত রহমত, মাগফিরাত ও দোযখ থেকে মুক্তির পয়গাম নিয়ে রমযানুল মোবারকের আগমন ঘটে।

পরে দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান।

Please follow and like us: