রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর
আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল
বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসরকারি
সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সুবিধাভোগি হতদরিদ্র পরিবারের শিশুদের হাতে কম্বল
তুলে দেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের”
আওতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এপি ম্যানেজার
লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শিশু বিষয়ক
কর্মকর্তা জবেদ আলী, মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক
নজরুল ইসলাম, স্কুল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম
জানান, আজ এই স্কুল সহ এই ইউনিয়নে ৮৬১ জন শিশুর মাঝে একটি করে কম্বল
বিতরণ করা হবে, ক্রমান্বয়ে ঠাকুরগাঁও এপি এলাকায় ৩২০০ কম্বল বিতরণ করা
হবে।

বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু,
শিশুর অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: