, || - ||

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালদের পুষনা উৎসব পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালদের  ‍ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় পুষনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগীতায় মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নালারহাটে এ উৎসবটি অনুষ্ঠিত হয়। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

১৬ নং নারগুন ইউনিয়ন চেয়ারম্যান পয়গাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন।

 

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র সিনিওর কো-অর্ডিনেটর শাহ আমিনুল হক।

 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপু সরেন, সূর্য্যমনি হেমব্রম, ঠাকুরগাঁও জেলা আদিবাসি ছাত্র পরিষদের সভাপতি বিশুরাম প্রমুখ।

 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাঁওতালদের মোট ৮৫ টি পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার ঝর্না বেগম ।

Please follow and like us: