সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লাসহ অন্যরা।

এসময় অন্যান্যের মধ্যে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুবিধাভোগী শিশুর অভিভাবক কামরুন্নাহার, মাসুদ রানা সহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮০ জন শিক্ষার্থীকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us: