হাসান বাপ্পিঃঃ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন
উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়।জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম।
অন্যান্নদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী
অফিসার আবদুল্লাহ আল মামুন , ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোস্তাক আলম টুলু। বক্তব্য শেষে সেমিনারে অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থী বক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।