শব্দল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী সুমাইয়া(১১),পিতাঃ আবু হানিফ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জেলার সদর উপজেলার বালিয়া কিসমত শুখানপুকুরীর ৭ নং ওয়াডে পাথরাজ নদীর ধারে বন্ধুদের সাথে খনন কাজ দেখতে গিয়ে মাটিকাটা স্কেভেটর নিচে চাপা পড়ে মাথার ডান সাইডে আঘাতে ঘটনা স্থলে মৃত্যু বরন করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিসমত সুখানপুখুরী গ্রামের পার্শ্বে পাথরাজ নদীতে স্কেভেটর দিয়ে খননের কাজ করছিল।
এসময় পার্শ্বে দাড়িয়ে খনন কাজ দেখছিল শিশু সুমাইয়াসহ ওই গ্রামের অনেকে। এসময় ড্রাইভার ভুল করে স্কেভেটর ঘুরাতে গিয়ে শিশুটির মাথায় আঘাত করলে রক্ত ক্ষরণ হয়ে ঘটনা স্থলেই মারা যায় সে। এ ঘটনার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও স্কেভেটর জব্দ কিংবা কাউকে আটক করেনি। স্থানীয়রা জানায় স্কেভেটর দুই টি পঞ্চগড়ের এক ঠিকাদারের।
এ বিষয়ে সদর থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।