শরিফুল ইসলাম রুমেল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ে মৌচাক কাটার সময় গাছ থেকে পরে কুরবান আলী (৫০) নামে এক গাছির মৃত্যু হয়েছে।
রোববার সকালে ঠাকুরগঁাওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত কুরবান আলী ওই
উপজেলার শিহিপুর গ্রামের তসির উদ্দীনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ডাঙ্গিপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামের হাফিজুল দুইটি মেহগনি গাছ ব্যবসায়ি সুবাসের কাছে ২০ হাজার টাকায় বিক্রয় করে। একটি গাছে মৌচাক থাকায় সুবাস গাছ থেকে মৌচাক অপসারণের জন্য কুরবানকে নিয়ে আসে। কুরবান গাছে উঠলে পা পিছলে পরে যায়।
এসময় সেখানে থাকা লোকেরা কুরবানকে দ্রুত উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় তার মৃত্যু হয়।ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, গাছে মৌচাক থাকায় গাছ কাটতে সমস্যা হচ্ছিল। তাই গাছ ব্যবসায়ি সুবাস সকালে মৌচাকটি সরানোর জন্য কুরবান আলীকে ডেকে নিয়ে আসেন।
মৌচাকটি কাটার সময় কুরবান পা পিছলে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে ক্ষতিয়ে দেখা হবে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।