গত কিছুদিন ধরেই বেড়েছে ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ। আর এই শীতের কষ্টে কাতর জেলাবাসীর জনজীবন। এরই লক্ষে মানুষদের শীত নিবারণের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ইউনিটি ক্লাব”। আর তাদের দেয়া এই কম্বল পেয়ে খুশি সকলেই।
“শীতার্ত মানুষের পাশে দাড়াই” এই স্লোগানকে সামনে রেখে এই ক্লাবের আয়োজনে শনিবার রাতে সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে বি.আখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই কম্বল গুলো বিতরণ করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন।
সেখানে নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত হয়ে আমেনা,রুমা বেগম,আম্বিয়া সহ আরো কয়েকজন বলেন, এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষ ভালো করে জানে। তাই ধন্যবাদ জানাই এই ক্লাবের সকলকে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর ইউনিটি ক্লাবের সভাপতি মামুন উর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য এই ইউনিয়নের প্রায় ৩শ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।