রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের মন্দিরপাড়াস্থ দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকা অফিসে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ৩০ জন সদস্যর হাতে এ সরঞ্জমাদি তুলে দেন ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া।
এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সদস্য প্রশান্ত কুমার দাস, নূরে আলম সিদ্দিকী, কামরুল হাসান, যুবলীগ নেতা রফিক, সুজন, ছাত্রনেতা রনি, কবির সহ ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধক সরঞ্জমাদির মধ্যে ছিলো ১৮টি হ্যান্ড গ্লোভস, সার্জিক্যাল ক্যাপ ৩টি, এক বোতল হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক ৩টি, টিস্যু প্যাকেট ৩টি ও এক পিচ করে কলম।
ছাত্রনেতা রয়েল বড়ুয়া জানান, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের মানুষ আজ ঘরে ঘরে অবস্থান করছেন। কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জেলার আনাচে-কানাচে ছুটে বেড়িয়ে সংবাদ সংগ্রহ করছে গণমাধ্যমকর্মীরা। কোথাও কোন করোনার সংক্রমনের খবর পেলে ছুটে যাচ্ছেন তারা। সাথে সাথে আমরা বাড়ীতে বসেই তা জানতে পারছি। কাজেই তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আজ গণমাধ্যমকর্মীদের করোনা থেকে সুরক্ষার জন্য কিছু সরঞ্জমাদি প্রদান করলাম।আশা করি আমার এ ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।