, || - ||

ঠাকুরগাঁও এ “গো-খাদ্যে”র তীব্র সংকট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ঠাকুরগাঁও প্রতিনিধি :- ঠাকুরগাঁও জেলার রুহিয়ার রাজাগাঁওয়ে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদী পশু পালনকারীরা পড়েছে মহা বিপাকে। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গবাদী পশু পালনকারীদের খড়ের গাদা ফুরিয়ে যাওয়ায় খাদ্যাভাবে গবাদী পশু রোগাক্রান্ত হয়ে পড়ছে। গো চারণ ভূমিগুলো বিলুপ্ত হয়ে যাওয়ায় কাচা ঘাস, ধানের খড়ের তীব্র সংকট দেখা দিয়েছে । সাধারণ কৃষক  পশুসম্পদ নিয়ে মহা সংকট ও দিশেহারা হয়ে পড়েছেন। গো-খাদ্যের সংকটের কারণে ইতিমধ্যে অনেকের গরু কমতে শুরু করেছে । খৈল, ভুসি, খড় ও কাচা ঘাস সহ গো-খাদ্যের অন্যান্য দ্রব্যের বাজার মূল্য স্বাভাবিক না থাকায় তা সংগ্রহে তারা হিমশিম খাচ্ছে। অন্যদিকে এসব খাদ্যের বিকল্প হিসেবে কচুরি পানা, বিভিন্ন গাছের লতা পাতা সহ নানা অস্বাস্থ্যকর খাদ্য গো- খাদ্য হিসেবে ব্যবহার করায় নানা রোগে আক্রান্ত হচ্ছে পশু সম্পদ। আর এতে করে পশুর চিকিৎসায় বাড়তি ব্যয় করতে হচ্ছে তাদের। এসব কারণে কৃষকরা বাধ্য হচ্ছেন তাদের পশু সম্পদ বিক্রি করে দিতে। গো- খাদ্যের সংকটের কারণে অনেক কৃষকের গরু পালন বন্ধ হয়ে গেছে। একাধিক পশু পালনকারীরা জানান, গো-খাদ্যের মূল্য বর্তমান বাজার এতোটাই চড়া যে এগুলো ক্রয় ক্ষমতার বাইরে। তাই বাধ্য হয়ে গরুগুলো অল্প মূল্যে বিক্রি করতে হচ্ছে। খাদ্য সংকটের কারণে গাভীও কম দুধ দিচ্ছে বলে তারা জানান। ১ পন খড় কিনতে তাদের ৩০০শ থেকে ৩৫০ টাকা খরচ। যা দুতিনটি গরুর খাবার কয়েকদিন মাত্র।

Please follow and like us: