, || - ||

ঠাকুরগাঁও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

 

ঠাকুরগাঁও সদরের বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো: আমিনুল ইসলাম । নগরীর বাসস্ট্যান্ডে বাস কাউন্টারসমূহে ভাড়ার তালিকা পর্যবেক্ষণ করেন এবং বড় আকারে তালিকা টানাতে বাস মালিকদের নির্দেশনা প্রদান করেন । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আমিনুল ইসলাম ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টসমূহ জেলার বিভিন্ন হাট ও বাজারে অপ্রয়োজনীয় জনসমাগম রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী মোট ১২ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Please follow and like us: