, || - ||

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিক প্যানেলের নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
 আজ রবিবার (৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি হলরুমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে ৯ জন এবং আ’লীগ সমর্থিত প্যানেলে ৩জন নির্বাচিত হন। বিএনপি প্যানেলে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এ্যাড. আব্দুল হালিম, সহ সভাপতি পদে এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড.  জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. ফজলে আলম, লাইব্রেরি সেক্রেটারী পদে এ্যাড. আয়েজুল ইসলাম, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড.  শাহজাহান কবির, সদস্য পদে এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. রায়হান আলী রায়হান নির্বাচিত হন।
অপরদিকে আ’লীগ সমর্থিত প্যানেলে ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. জামেদুল হক, সদস্য পদে এ্যাড. আশিকুর রহমান ও এ্যাড.  ফেরদৌস হাসান নির্বাচিত হন।
নির্বাচনে কমিশনারের দায়িত্বে পালন করেন, এ্যাড. আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জনের মধ্যে ২১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Please follow and like us: