ঠাকুরগাঁও থেকে রংপুরে পাঠানো ১৮ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দৈনিক ঠাকুরগাঁওয়ের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। গেল ২৪ ঘন্টায় এ জেলা থেকে আরো ২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ২১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে ২৩ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি এবং তা রংপুরে প্রেরণ করা হচ্ছে। নমুনা পরীক্ষার পর বলা যাবে এ ১৮ জনের ফলাফল।