ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন,অক্সিজেন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাহেদুর ইসলাম ইমন সম্প্রতি তার টিমমেটদের নিয়ে করোনা সংকটের বিষয়ে আমার সাথে কথা বলতে আমার অফিসে আসেন। কথা প্রসঙ্গে তারা আমার সামনে একটি চমৎকার প্রস্তাব উপস্থাপন করেন। তারা প্রস্তাব করেন যে, তারা বাজারে হ্যান্ড স্যানিটাইজারের ক্রাইসিস কাটাতে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করবে। প্রস্তাবটা আমার কাছে দারুণ মনঃপুত হয়। আমি সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করি এবং তিনিও সানন্দে সম্মতি প্রদান করেন।
এরপরই আমি আরএমও (ভাঃ) ড. আসাদুজ্জামান এঁর সাথে কথা বলি এবং সহযোগিতা চাই। তিনিও সাথে সাথেই রাজি হয়ে যান। এরপর আমি অক্সিজেন টিমকে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের অনুরোধ জানাই, এবং তারাও দেরী না করে কাজে ঝাঁপিয়ে পড়েন। তারা সফলভাবে স্যানিটাইজার তৈরি করেন এবং অক্সিজেনসহ ছাত্রদের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন তা ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে তাদের হাতে লিকুইড স্যানিটাইজার লাগিয়ে দেন।
এরকম মহৎ একটি উদ্যোগ গ্রহণের জন্য অক্সিজেন টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে এরকম নতুন নতুন উদ্যোগ নিয়ে ইমন ও তার টিম এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।