মোঃ জহরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কর্মীবান্ধব জননেতা প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম (সুজন) পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনের জনগন’সহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ১১ মাস পরে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান সমাগত। আকাশে গতকাল সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার মাস আজ মঙ্গলবার (৭মে) পবিত্র রমজান শুরু হয়েছে। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সবস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে । নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছে।
Please follow and like us: