মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাওয়ে আমবাগান থেকে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার !

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।
ঠাকুরগাঁওয়ে সামসুল হক (৩৫) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী শিববাড়ী নামক এলাকার একটি আম বাগানের পাশে থেকে মুখমন্ডল রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক সামসুল হক পৌরসভাধীন কাজিবস্তি মহল্লার মো: সালেক এর ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Please follow and like us: