, || - ||

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে উদ্যোক্তা ফোরামের ফুলেল শুভেচ্ছা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক (এম.পি) মহোদয় কে বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল  শুভেচ্ছা প্রদান করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও ডাক ভবনে উদ্যোক্তা ফোরামের উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মন্ত্রী বলেন, স্মার্ট  বাংলাদেশ বির্নিমানে উদ্যোক্তাদের ধারাবাহিক ভাবে কাজ করে যেতে হবে এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সম্মানিত মহাপরিচালক জনাব তরুন কান্তি সিকদার মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক জনাব এসএম শাহাব উদ্দীন মহোদয় এবং জনাব এসএম হারুনুর রশীদ মহোদয়।
বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল, সাধারন সম্পাদক এসএম মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি বিল্লাল হোসেন রুবেল, যশোর পোস্টাল বিভাগের সাধারন সম্পাদক মো: খাইরুল ইসলাম চৌধুরী, পটুয়াখালী পোস্টাল বিভাগের সাধারন সম্পাদক আহসান রনি, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, খুলনা পোস্টাল বিভাগের সজীব মন্ডল, আব্দুল্লাহ তালুকদার শুভ, মো: আল আমিন, বরিশাল পোস্টাল বিভাগের মো: রানা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
Please follow and like us: