ডাক দিয়ে যায়
খোদেজা মাহবুব আরা
এখানেই জমে আছি ক্ষুদ্র পরিসরে
চার পাশে নিস্তব্ধ যন্ত্রণাদগ্ধ প্রহরের প্রাবল্য।
তপ্ত রোদের হলুদ দুপুরে অশান্তির প্রাচুর্য্য
অস্বস্তির এক ঘোর অমানিশা,
অতীত আর বর্তমান তিক্ততায় পূর্ণ !
ভবিষ্যত অনিশ্চিত দুঃখের বাহন,
আশার বানী শুনে কি হবে ?
নশ্বর এ সংসার দুশমনির করাল গ্রাসে চির বন্দী, লোভের উৎস থেকে উৎসারিত হচ্ছে গড়ল,
স্বার্থপর সব শুষে নিচ্ছে বিশুদ্ধ বাতাসের
নীল আকাশ !
জন্মভুমি সরে যাচ্ছে শৈশবের ইতিহাসে,
জীবনের এপারে শুধু জমা হচ্ছে অপরিপূর্ণতার আগাছা !
পুস্প নেই, পুস্পের সৌরভ নেই,
ক্ষুদ্র আয়তনের চাঁদ সূর্যহীন অভ্যন্তরের-
অব্যক্ত শুন্য মরুদ্যান শুধু ডাক দিয়ে যায়।
Please follow and like us: