, || - ||

ডিএমপিতে শ্রেষ্ঠ ডিসি বিপ্লব কুমার সরকার ও শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও বিভাগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম ও শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও বিভাগ।

আজ ১১ জুন ২০১৮ রোজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের মে/২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

এ সময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন।

উল্লেখ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তেজগাঁও বিভাগ ও তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম রেকর্ড সংখ্যক বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

Please follow and like us: