, || - ||

ডিজিটাল রাজাগঞ্জ গড়তে চান সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনুর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইঊনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলের সম্ভাব্য প্রার্থী মো: আলী আকবর চৌধুরী কোহিনূর। দীর্ঘদিন ধরে সূখে-দুঃখে ইউনিয়ন বাসীর পাশেই রয়েছেন। তিনি পেশায় একজন সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য। সাংবাদিকতার পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির পদও অলংকৃত করে আছেন। ইউনিয়নবাসীর আর্থসামাজিক উন্নয়নের ব্রত নিয়ে দীর্ঘ ক’বছর ধরে কাজ করে যাচ্ছেন। গরীব দুঃখী মানুষের সেবায় আত্মনিবেদিত তরুণ এই সাংবাদিক ইতোমধ্যে ইউনিয়নের ছোট-বড় সকলের মণিকোটায় স্থান করে নিয়েছেন। রাজাগঞ্জকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর ও ইউনিয়নে প্রতিটি বাজার সিসি ক্যামেরা আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বলে জানিয়েছেন। রোববার ইউনিয়নের তালবাড়ি বাজারে বিভিন্ন জনের সাথে আলাপ চারিতায় তিনি তার এ অভিপ্রায় ব্যক্ত করেন। এলাকার লোকজন তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য অকুণ্ঠ সমর্থন জানান।

Please follow and like us: