বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিবি সিরাজগঞ্জ কর্তৃক ২৭ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ মতিন (৩৬) ও সবুজ (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন পৌর এলাকার শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার রফিকুল ইসলাম বক্কুর ছেলে মোঃ মতিন ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলাহিলির পূর্ব বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজের ছেলে মোঃ সবুজ।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়ী থেকে ২৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Please follow and like us: